শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার অমর একুশে বই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

অমর একুশে বই মেলা

খালিদ আহমেদ: বুধবার পহেলা ফেব্রুয়ারি, ভাষার মাস শুরু। মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত মাসটিতে প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে অমর একুশে বই মেলা। ১ ফেব্রুয়ারি ‘পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন, বুধবার বেলা ৩টায় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৭টি বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

অমর একুশে বইমেলা কমিটি সূত্রে জানা গেছে, এবারের একুশে বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সরকারি ছুটির দিনে সকাল ১১টায় গেট খূলে দেয়া হবে, মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য খোলা রাখা হবে মেলার প্রাঙ্গণ। মধ্যাহ্নভোজ এবং নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে মেলায়। সম্পাদনা: এল আর বাদলি

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়