শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রখ্যাত কবি আত্তার নিশাপুরির জাতীয় দিবস পালন ইরানের

দ্বাদশ শতাব্দীর মহান ইরানি কবি আত্তার নিশাপুরী বা নেশাবুরির জাতীয় দিবস পালন করলো ইরান। তার রচিত ‘পাখিদের সম্মেলন’ জ্ঞান অন্বেষণকারী মনকে আলোকিত করে। এমন একটি শ্রেষ্ঠ রচনার জন্য ফারসি সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তিনি।

সমসাময়িক ইরানে ফারসি ক্যালেন্ডারে ১৪ এপ্রিলকে আত্তারের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। ফারসি সাহিত্যে তার রচনার অবদানকে এদিন স্মরণ করা হয়।

আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম ইরানের উত্তর-পূর্বে অবস্থিত নিশাপুর (নেশাবুর) শহরে জন্মগ্রহণ করেন। ধারণা করা হয়, তিনি আনুমানিক ১১৪৫ থেকে ১২২১ সালের মধ্যে জীবন যাপন করেছেন।

একজন যুবক হিসেবে ফরিদ উদ্দিন প্রচুর ভ্রমণ করতেন। মিশর, সিরিয়া, আরব, ভারত এবং মধ্য এশিয়ায় তিনি ব্যাপক ভ্রমণ করেছেন। অবশেষে তিনি উত্তর-পূর্ব ইরানে নিজ জন্মস্থান নেশাবুরে বসতি স্থাপন করেন। যেখানে তিনি বিখ্যাত সুফিদের (মুসলিম রহস্যবাদী) পদ এবং বাণী সংগ্রহ করে বহু বছর কাটিয়েছিলেন।

আত্তার (অ্যাপোথেকারিস্ট) তার সময়ের চিকিৎসা ও ওষুধ শিল্পের একজন বিখ্যাত ব্যক্তিত্বও ছিলেন। একারণেই তাকে এই উপাধি দেয়া হয়। কিন্তু তিনি বর্তমানে তার সাহিত্যকর্মের জন্য পরিচিত। তার সেরা রচনা ‘মানতেকুত তাইর’ বা পাখিদের সম্মেলন। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়