শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৭ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভের শিশু কোন খাবারে হাসে বা কাঁদে জানেন?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই মনে প্রশ্ন জাগে যে গর্ভের সন্তান কি খাবারের স্বাদ বুঝতে পারে নাকি পারে না? এ নিয়ে কৌতূহল আসলে প্রায় সবারই। তাই সম্প্রতি একটি গবেষণা করা হয় গর্ভের শিশুরা খাবারের স্বাদ বোঝে কি না, তা জানার জন্য। আনন্দবাজার, ফক্স নিউজ

শিশুর সুস্থ বিকাশে হবু মায়েদের ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা তাদের খাবারে অনেক বিধিনিষেধ থাকে। তবে অনেক সময় এমনটাও শোনা যায়, মাঝরাতে উঠে হবু মা কিছু বিশেষ খাবার খাওয়ার জন্য সবার ঘুম ভাঙিয়েছেন।

কেন এমন হয়? হবু মায়েদের এই সময়টাতেই-বা কেন এমন অদ্ভুত খাবারের প্রতি ঝোঁক বাড়ে? এমন প্রশ্নের উত্তর এবার পেয়েছেন গবেষকরা।

সেজ জার্নাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নতুন এই গবেষণায় গবেষকরা কিছু চমকপ্রদ তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। গবেষণাপত্রের অন্যতম লেখক এবং দুরহাম বিশ্ববিদ্যালয়ের ফেটা ও নিওনেটাল রিসার্চ ল্যাবের প্রধান নাদজা রেইসল্যান্ড বলেন, ‘এই গবেষণার মাধ্যমে হবু মা কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে গর্ভস্থ ভ্রূণের মুখের হাবভাব কেমন হয়, তা আমরাই প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখাতে পেয়েছি।’

এই গবেষণায় ১০০ জন গর্ভবতী নারীকে বেছে নেয়া হয়। যাদের সবার বয়স ছিল ১৮ ছেকে ৪০ বছর। প্রত্যেকেই ৩২ থেকে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

তাদের প্রত্যেককেই গবেষণায় অংশ নেয়ার আগে একটি ক্যাপসুল খাওয়ানো হয় এবং ক্যাপসুল খাওয়ানোর ২০ মিনিট পর বিশেষ ৪টি আলট্রাসাউন্ড পদ্ধতিতে ভ্রূণগুলোর মুখের একেক রকম হাবভাব পরীক্ষা করা হয়।

সেই মুহূর্তে গবেষকরা যে বিষয়টি লক্ষ করেন তা হলো, যেসব ভ্রূণ গাজরের সংস্পর্শে এসেছে তাদের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে যারা শাকের সংস্পর্শে এসেছে তাদের মুখে কোনো হাসি নেই; বরং তারা মুখ বাঁকা করছে।

এই গবেষণার মাধ্যমে গর্ভস্থ শিশুদের ভবিষ্যতের খাদ্যাভ্যাস কেমন হতে পারে, সে বিষয়েও আগে থেকে আন্দাজ করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়