শিরোনাম
◈ বিরোধীদলীয় নেতা-চীনা রাষ্ট্রদূত বৈঠক: রোহিঙ্গা সংকট, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে আলোচনা ◈ রাখাইনকে ঘিরে নতুন ভূরাজনীতি: মিয়ানমারের ভবিষ্যৎ নতুন করে লিখছে ভারত, চীন ও বাংলাদেশ ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, এখনো চূড়ান্ত হয়নি কাঠামো ◈ নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবন ও অংশীদারিত্ব: জুবাইদা রহমান ◈ অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষের পরিকল্পনা ◈ জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার ◈ সেনা মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি, বাঙ্কারে নেমে সৈনিকদের সঙ্গে মতবিনিময়, খেলেন একসঙ্গে খাবার ◈ চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ ৩৩০.৮ মিমি বৃষ্টি, জলাবদ্ধতায় ডুবল নগর; ভেঙেছে সড়ক, স্থগিত পরীক্ষা ◈ নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ◈ এনআইডি সংশোধনের জরুরি সেবা ইটিআই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এখন মিলবে স্থানীয় নির্বাচন অফিসে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা

সেরা রাঁধুনী প্রতিযোগিতা

মনজুর এ আজিজ: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ 'সেরা রাঁধুনী' আসছে নতুন আসর নিয়ে। 'রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা' এই স্লোগানকে শুরু হয়ে গেছে এর ৭ম আসর 'সেরা রাঁধুনী ১৪২৯'-এর রেজিস্ট্রেশন।

মঙ্গলবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু, প্রতিযোগিতার তিন বিজ্ঞ বিচারক আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের আনাচেকানাচে ছড়িয়ে থাকা নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা সেরা রাঁধুনী ১৪২৯ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। সেরা রাঁধুনী'র গত কয়েকটি আসরের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সাথে মনোরম দৃশ্যায়ন।

পারভেজ সাইফুল ইসলাম তার বক্তব্যে এবারের আসর থেকে রান্নায় পারদর্শী নতুন গুণী শিল্পীদের প্রাপ্তির সম্ভাবনায় আগাম উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া তিনি এবারের প্রতিযোগিতা ও অনুষ্ঠান পরিকল্পনায় বরাবরের মতোই চমক থাকার আভাস দেন।

স্বাগত বক্তব্যে ইমতিয়াজ ফিরোজ দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং সেটিকে ছড়িয়ে দিতে রাঁধুনী'র প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিন বিচারক তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জানান, এবারের সেরা রাঁধুনী নির্বাচনের জন্য কোন কোন বিষয় তারা বিবেচনা করছেন।

সেরা রাঁধুনী ১৪২৯ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ২০ সেপ্টেম্বর ২০২২ শুরু হয়ে ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন।

এবারের 'সেরা রাঁধুনী' প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীকে নিজস্ব রেসিপি (ওয়ার্ড ফাইল বা স্পষ্টাক্ষরে হাতে লেখা রেসিপির ছবি), তৈরিকৃত খাবারের ছবি, এবং প্রতিযোগীর ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনী'র নিজস্ব ওয়েবসাইট িি.িংযবৎধৎধফযঁহর.পড়স -এ সাবমিট করে কিংবা সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে এসএফবিএল টাওয়ার, রোড-২৭, ১১/সি, বনানী, ঢাকা ১২১৩-এই ঠিকানায় পাঠিয়ে সেরা রাঁধুনী ১৪২৯-এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, 'সেরা রাঁধুনী' বাছাইয়ের জন্য পুরো বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড। এরপর আরেকটি প্রতিযোগিতার পর স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়