শিরোনাম
◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি?

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশা দমনে রসুন হতে পারে গোপন অস্ত্র, দাবি গবেষকদের

ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় কাল্পনিক হতে পারে, তবে মানুষের রক্তের জন্য ক্ষুধার্ত বাস্তব কিছু প্রাণী আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, যার অন্যতম হলো মশা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভ্যাম্পায়ার তাড়ানোর লোককাহিনির সেই চেনা রসুনই এবার এই রক্তচোষা পোকামাকড়ের বিরুদ্ধে দারুণ কাজ করতে পারে।

ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকা দূর করতে পারে, এমন উদ্ভিদ উপাদান খুঁজছিলেন। গবেষণায় তাঁরা আবিষ্কার করেন, রসুন মশা ও মাছির মিলন এবং ডিম পাড়ার ক্ষমতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে পরিবেশবান্ধব উপায়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের নতুন পথ দেখাবে। সম্প্রতি ‘সেল’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাপত্রে গবেষকেরা লিখেছেন, ‘ফল ও সবজি হলো সস্তা এবং নিরাপদ উপাদানের এক দারুণ উৎস।’

রসুনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি?

এর আগেও মশা তাড়াতে রসুনের ব্যবহারের কথা শোনা গেছে। তবে তখন সাধারণত রসুন ত্বকে মাখা বা খাওয়ার মাধ্যমে মশাকে দূরে রাখার চেষ্টা করা হতো, যা খুব একটা কার্যকর প্রমাণিত হয়নি। ইয়েল ইউনিভার্সিটির গবেষকেরা মূলত ৪৩টি ফল ও সবজির ওপর একটি ব্যাপক বিশ্লেষণ চালিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এমন কোনো প্রাকৃতিক উপাদান খুঁজে বের করা, যা পোকার আচরণে পরিবর্তন আনতে পারে। আর তাতেই দেখা যায়, রসুনে রয়েছে ‘ডায়ালিল ডাইসালফাইড’ নামের একটি অত্যন্ত শক্তিশালী যৌগ।

প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, এই যৌগ ফ্রুট ফ্লাই বা ফলের মাছির মিলন ও ডিম পাড়ার প্রক্রিয়া ব্যাহত করে। একই প্রভাব দেখা গেছে এডিস মশার ক্ষেত্রেও, যা ডেঙ্গু ও জিকার মতো মারাত্মক রোগ ছড়ায়। এমনকি এটি সেসি মাছির মিলনের ক্ষমতাও নষ্ট করে দেয়, যা আফ্রিকান স্লিপিং সিকনেস রোগের জন্য দায়ী।

পরবর্তী পরীক্ষায় জানা যায়, রসুন গন্ধের মাধ্যমে নয়, বরং স্বাদের মাধ্যমে পোকাদের প্রভাবিত করে। এটি মশার ‘টিআরপিএ১’ নামক একটি রিসেপ্টরের ওপর কাজ করে এবং মশার শরীরে তৃপ্তি বা পেট ভরা থাকার অনুভূতি নিয়ন্ত্রণকারী হরমোনের জিনকে সক্রিয় করে তোলে। ফলে মশা ক্ষুধার্ত বোধ করে না এবং মিলন বা ডিম পাড়ার মতো স্বাভাবিক আচরণ থেকে বিরত থাকে।

গবেষক দলের প্রধান জন কার্লসন রসিকতা করে বলেন, ‘১৮৯৭ সালে ব্রাম স্টোকার তাঁর ড্রাকুলা উপন্যাসে রসুন দিয়ে রক্তচোষা তাড়ানোর ধারণা দিয়েছিলেন। হয়তো তিনি আসলেই কিছু একটা আঁচ করতে পেরেছিলেন!’ গবেষকেরা আশা করছেন, এই পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে অত্যন্ত সস্তা ও নিরাপদ উপায়ে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়