শিরোনাম
◈ যান্ত্রিক ত্রুটিতে রোমে ৪০ ঘণ্টা আটকা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যা বললেন বিমানের যাত্রীরা ◈ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ ◈ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : খলনায়ক ডন কারাগারে ◈ আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ, তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ ◈ আইন থেকে শিক্ষা—প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দাবি ◈ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১-এর পর দেশের ইতিহাসে দ্বিতীয়বার ◈ স্থানীয় সরকার নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ, বাড়ল প্রায় ৪ লাখ ভোটার ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৩ ◈ সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে ডন গ্রেফতার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে ভুলেও খালি পেটে খাবেন না যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : রাতের দীর্ঘ ঘুমের পর সকালে উঠেই আপনি যেকোনো খাবার খেতে পারবেন না। তবে সকালে ঘুম থেকে ওঠে খিদে লাগা স্বাভাবিক। এ সময় অনেকেই সামনে যা পান তাই খেয়ে নেন। কিন্তু খিদের জেরে যা খুশি খেয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে।

পুষ্টিবিদদের মতে, এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নিই, কোন কোন খাবার খালি পেটে সকালের নাশতায় এড়িয়ে চলবেন-

১. টক ফল: খালি পেটে কমলা কিংবা লেবু জাতীয় টক ফলের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে পেটে অম্লত্ব (অ্যাসিডিটি) বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

২. কাঁচা সবজি: কাঁচা সবজিতে প্রচুর ফাইবার থাকে, যা খালি পেটে খেলে পেটের অস্বস্তি, গ্যাস এবং পেটফাঁপার সমস্যা দেখা দিতে পারে।

৩. কফি: খালি পেটে কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস্ট্রিক হতে পারে এবং পরবর্তীতে পেটের সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষত, কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

৪. কার্বোনেটেড ড্রিংক (সফট ড্রিংকস): এগুলোর কারণে খালি পেটে গ্যাস এবং অ্যাসিডিটি বেড়ে যায়। বিশেষ করে, এগুলোতে থাকা চিনি ও কার্বন ডাই অক্সাইড পাকস্থলীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

৫. মশলাযুক্ত খাবার: মশলাযুক্ত খাবার খালি পেটে খেলে হজমে সমস্যা হতে পারে এবং পেটের প্রদাহ বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

৬. দই: দই খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিড প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর কার্যকারিতা নষ্ট করতে পারে। এটি খাওয়ার জন্য সঠিক সময় হলো খাবারের পরে বা অন্য সময়ে।

৭. মিষ্টি জাতীয় খাবার: খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা দ্রুত বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

খালি পেটে এসব খাবার পরিহার করে হালকা কিছু খাওয়া যেমন: কলা, ওটস বা খেজুর খাওয়া ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়