শিরোনাম
◈ নেইমারের বিরুদ্ধে নারী বাবুর্চির মামলা ◈ সৌদিতে পুনরায় ড্রোন হামলা চালাচ্ছে ইরান ◈ জ্বালানি সাশ্রয়ে আজ থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা ◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৮:৫১ সকাল
আপডেট : ০৪ মে, ২০২৪, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরগী রান্নায় ভিন্নতা আনুন ‘আনারস মুরগি’

আনারস মুরগি

লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংসের ঝোল বা ভুনা একঘেয়েমি এই পদে ভিন্নতা আনতে এবার এতে মেশাতে পারেন আনারস।
মুরগির মাংস ও আনরসের মিশেলে তৈরি এই পদ একবার খেলেই আপনার মন ভরে যাবে। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-
উপকরণ

১. মুরগি ১টি
২. আনারস দেড় কাপ (ছোট টুকরা করে কাটা)
৩. এলাচ ৩-৪টি
৪. দারুচিনি ২ টুকরো
৫. তেজপাতা ২টি
৬. লবণ স্বাদমতো
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচ গুঁড়া ১ চা চামচ
৯. পেঁয়াজ কুচি আধা কাপ
১০. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
১১. জিরা গুঁড়া আধা চা চামচ
১২. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
১৩. আদা বাটা আধা চা চামচ
১৪. রসুন বাটা আধা চা চামচ ও
১৫. তেল আধা কাপ।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। অল্প সময় ভেজে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে আবারও ভাজতে হবে।
পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে একে একে বাটা মসলা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে নেড়ে পরিমাণমতো অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

মসলা কষানো হলে এবার এর মধ্যে মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাখা মাখা পানি দিলেই চলবে। মাংস থেকে পানি বের হবে। সে পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে।

মাংস আধা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আনারস দিয়ে দিন। অল্প কিছুক্ষণ আনারস কষিয়ে আবার মাখা মাখা করে পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য।

মাংস ও আনারস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে গেলেই উপরে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আনারস মুরগি। ভাত-পোলাও, রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ।

এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়