শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৩, ০৩:১০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৩, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান মাসের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল

ফাইল ছবি

ইসলাম ডেস্ক: মুসলিম উম্মার জন্য পবিত্র রমজানের প্রতিটি মুহূর্তই রহমত বর্ষণ হয়। সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ দশ দিন। এই ১০ দিনের মধ্যেই রয়েছে পবিত্র শবেকদর। এ সময়ে বহু গুরুত্বপূর্ণ আমল করার আছে।

পবিত্র রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন ক্ষমা লাভের আর শেষ ১০ দিনে জাহান্নামের আগুন থেকে মুক্তির।

এ জন্য আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসুল (সা.) রমজানের শেষ ১০ দিনের প্রতি অনেক গুরুত্বারোপ করেছেন। সেই সঙ্গে নানা নফল ইবাদত দিয়ে শেষ ১০ দিনকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ নিজের ফেরিভাই ফেসবুক আইডিতে রমজানের শেষ দশ দিনের ১০টি আমল উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া শায়খ আহমাদুল্লাহ’র পোস্টটি তুলে ধরা হলো।

রমজানুল কারিমের শেষ ১০ দিনের ১০টি মাসনুন আমল-

রমজানের সাধারণ আমলগুলো এই দশকে আরও বেশি গুরুত্বের সঙ্গে সম্পাদন করা।

ইতিকাফ করা।

ইবাদতের জন্য রাত্রিজাগরণ করা।

পরিবারের সদস্যদের রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করা।

কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া বা ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা।

অন্য যেকোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা। প্রতি রাতে; বিশেষ করে বেজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা।

শবেকদরের দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।

ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ দেখার দোয়া পড়া।

সাদকাতুল ফিতর আদায় করা।

সহিহ বুখারি শরিফের একটি হাদিসে রোজার শেষ দশ দিন সম্পর্কে আয়েশা (রা.) বলেছেন, শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবিজি (সা.) ইবাদতে ব্যস্ত থাকতেন এবং পরিবারের সদস্যদের ও সারারাত জেগে ইবাদত করতে বলতেন।

আল্লাহ আমাদের রমজানে শেষ ১০ দিনে আমল সঠিকভাবে করা সক্ষমতা দান করুন। আমিন। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়