শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বাহিনীর গত ৪ মহড়ায় বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়নি: ইরান

রাশিদ রিয়াজ : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওহেদি বলেছেন, নিষেধাজ্ঞা ইরানের জন্য শাপে বর হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়েছে।

তিনি মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইরানি বিশেষজ্ঞদের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করেই স্বনির্ভরতা এসেছে। বিমান বাহিনীর গত চারটি মহড়ায় বিদেশি কোনো অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়নি।

ইরানের সামরিক নীতি প্রসঙ্গে হামিদ ওহেদি বলেন, ইরানের নীতি-কৌশল প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলো এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে, ইরানের সামরিক সক্ষমতা তাদের জন্য ক্ষতি বয়ে আনবে না বরং তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। এই অঞ্চলের বাইরের কোনো শক্তির এখানে এসে নাক গলানোর দরকার নেই। বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সামরিক খাতসহ বিভিন্ন অঙ্গনে অভাবনীয় সাফল্য এসেছে।পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়