শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.) সকালের নাস্তায় যেসব খাবার খেতেন

ফাইল ছবি

ইসলাম ডেস্ক: ইসলামী জীবনব্যবস্থার মূলভিত্তিই কোরআন এবং সুন্নাহ। কোরআন মানুষের জন্য গাইডলাইন। এর ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবি (সা.)-এর সুন্নাহ। রাসুল (সা.)-এর দিকনির্দেশনা মানুষের জন্য একমাত্র মুক্তির পথ। বিশ্বনবি (সা.) যে আমল করেছেন, সেগুলো নিয়মিত করা মানুষের জন্য অনুকরণীয় শিক্ষা। মূলত, মহানবি (সা.)-এর সব কাজই ছিল মানবজাতির জন্য আদর্শ। রাসুল (সা.)-এর ঘুম, খাওয়া, হাঁটাচলা এই সব বিষয়ের মাঝেই রয়েছে উত্তম আদর্শ।

বিশ্বনবি (সা.) যেসব খাবার খেতেন, তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তিনি লাউ, বার্লি, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম, ভিনেগার ও পানি পছন্দ করতেন। তবে এগুলোর মধ্যে মহানবি (সা.) সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন।

এ বিষয়ে সাহাবারা নবি (সা.)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য ভালো। এরপরে সাহাবিরাও সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন।

রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া (উৎকৃষ্ট) খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না (বোখারি)।

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিনটি বস্তু ফিরিয়ে দেওয়া যায় না- বালিশ, সুগন্ধি তেল বা সুগন্ধি দ্রব্য এবং দুধ (তিরমিজি)।’

এ দিকে বিজ্ঞানীদের গবেষণায়ও দেখা গেছে, প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করলে মানুষের শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইমগুলো দ্রুত কাজ করা শুরু করে। এতে মানুষের শরীর ভালো থাকে। মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। লিভার ভালো থাকে। ত্বক সুন্দর হয়।

  • সর্বশেষ