শিরোনাম
◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ভাবুন তো, কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ পেয়ে গেলেন! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই জিতে নিতে পারেন ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ।
পবিত্র কাবা শরিফ তাওয়াফ, মসজিদে নববীতে নামাজ আদায় কিংবা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত স্থানগুলো জিয়ারত, এমন স্বপ্ন দেখেন বিশ্বের কোটি কোটি মুসলমান। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক।

১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ এই অনলাইন প্রতিযোগিতা। চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে থাকছে পুরস্কার জেতার সুযোগ। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।

ঘোষিত পুরস্কারের মধ্যে রয়েছে ১০০টি ওমরাহর সুযোগ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি। ওমরাহ প্যাকেজের আওতায় বিজয়ী ও তার একজন সঙ্গীর জন্য থাকছে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন। অর্থাৎ নির্বাচিত হলে একজন বিজয়ী তার পছন্দের একজনকে সঙ্গে নিয়েও ওমরাহ পালনের সুযোগ পাবেন।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ পুরস্কার। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দিতে পারবেন।

Advertisement

কীভাবে ঘরে বসেই এই প্রতিযোগিতায় অংশ নেবেন? প্রথমে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ। এরপর নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশের পর অ্যাপের মূল মেনুতে খুঁজে নিতে হবে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন।

সেখানে প্রবেশ করলে দেখা যাবে বিভিন্ন বিষয়ের ওপর কুইজ খেলার সুযোগ।  প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি ব্যবহার করে পছন্দের একটি দরজা খুলতে হবে। এরপর সামনে আসবে একটি প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্ধু কিংবা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগও রয়েছে। এতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ বাড়বে।

তবে মনে রাখতে হবে, প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত নয়। বিজয়ীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। এ ছাড়া অংশগ্রহণের আগে অ্যাপের নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নিতে হবে। কোনো অপরিচিত লিংকে পাসপোর্টের তথ্য কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

  • সর্বশেষ