শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃষ্ণার্তকে পানি পান করানো উত্তম সদকা, রয়েছে অফুরন্ত সওয়াব

মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি পানির কূপ খনন করল, আর সে কূপ থেকে মানুষ বা কোনো পশু-পাখি পানি পান করল—এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন সওয়াব দেবেন’ (সহিহ্ ইবনে খুজাইমা: ১২৯২)। অন্য হাদিসে এসেছে, ‘যে মোমিন পিপাসার্ত কোনো মোমিনকে একঢোক পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে মোহর করা পানি থেকে পান করাবেন’ (জামে তিরমিজি: ২৪৪৯)।

চলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। তৃষ্ণার্তকে পানি পান করানো অত্যন্ত সওয়াবের কাজ। ইসলাম এটিকে মহান কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। হাদিসে একে বলা হয়েছে উত্তম সদকা।

আমরা অনেকেই মৃত মা-বাবার জন্য কল্যাণকর কোনো কাজ করতে চাই। পানি পানের ব্যবস্থা করাও হতে পারে উত্তম এক উদ্যোগ। সাদ ইবনে উবাদা (রা.) একবার নবীজি (সা.)-কে বললেন, ‘আল্লাহর রাসুল, আমার মা ইন্তেকাল করেছেন। আমি কি তার পক্ষ থেকে কোনো সদকা করতে পারি?’ নবীজি (সা.) বললেন, ‘অবশ্যই পারো।’ তিনি জানতে চাইলেন, ‘তাহলে আমার মায়ের পক্ষ থেকে আমি কোন সদকা করা উত্তম হবে?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘পানি পান করানো।’ অর্থাৎ জনসাধারণের জন্য পানি পানের ব্যবস্থা করা। এরপর সাদ ইবনে উবাদা (রা.) একটি কূপ খনন করে বললেন, ‘এটি আমার মায়ের নামে ওয়াক্ফ করা হলো।’ (মুসনাদে আহমাদ: ২৩৮৪৫)।

নবীজি (সা.) বলেন, একবার এক লোক পিপাসার্ত একটি কুকুরকে পানি পান করায়। তার এ কাজ আল্লাহ তাআলা এতই পছন্দ করেন যে, তাকে তিনি ক্ষমা করে দেন। এ ঘটনা শুনে সাহাবারা বললেন, পশুকে অনুগ্রহ করলেও কি সওয়াব আছে? নবীজি (সা.) বললেন, ‘প্রতিটি প্রাণীর (দয়া-মায়ার) মধ্যেই রয়েছে সওয়াব ও প্রতিদান’ (সহিহ্ বুখারি: ২৩৬৩)।

  • সর্বশেষ