শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত মানুষদের কষ্ট দেওয়া উচিত নয় : মিজানুর রহমান আজহারী

দূর-দূরান্তে মাইক বসিয়ে মানুষকে ওয়াজ শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে, এমন প্রশ্ন করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে—অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এ আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে?’

তিনি আরও লেখেন, ‘এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।’

মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চিরসুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়