শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জন্য বিকল্প হজ ফ্লাইট ঘোষণা

হজ

ওয়ালিউল্লাহ সিরাজ: যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হজযাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা করেছে সৌদি আরব। আরব নিউজ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণারণায় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীদের জন্য নিয়তিম ফ্লাইটে অতিরিক্ত আসন ও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, এ সব দেশের যাদের এখনো ভিসা নিয়ে জটিলা আছে সেগুলো অতিদ্রুত সমাধান করা হবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মোতাউইফ নামে একটি নতুন অ্যাপ খুলে সেখানে রেজিস্ট্র্রেশন করতে বলে। এরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীরা ভীষণ ভোগান্তিতে পড়ে যায়। কোনো কোনো যাত্রী বলেন, আমরা কোভিডের আগেই হজের টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু নতুন অ্যাপে রেজিস্ট্র্রেন করার পর এখনো নিশ্চিত করা হয়নি।

হজ ও ওমরাহ বিষয়ক  উপমন্ত্রী হেশাম এ সাইদ বলেন, নতুন মোতাউইফ অনলাইন পোর্টালে হজযাত্রীরা প্রযুক্তিগত কিছু সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই। তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বয়স ৬৫ বছরের নিচে ও কোভিডের টিকা নিয়েছেন তারা সবাই হজে আসতে পারবেন। 

করোন মহামারির কারণে গত দুই বছর খুবই সীমিত আকারে হজ আদায় হয়েছে। ২০১৯ সালের পর এবারই সব দেশের লোকেরা হজ করতে যেতে পারছেন। সারাবিশ্বের ১০ লাখ মুসলিম এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন। 

  • সর্বশেষ