শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ০৩ জুন, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৪, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিশ্চিত ৬৬২ জনের হজযাত্রা, হজযাত্রীদের ১৩ কোটি টাকা আটকে রেখেছে প্রিমিয়ার ব্যাংক

সুজন কৈরী: [২] আগামী ১২ জুন শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। আর মাত্র ৯ দিন বাকি থাকলেও ৬৬২ জন হজযাত্রীর বিমান ভাড়ার টাকা আটকে রেখেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক।

[৩] এই টাকা ছাড় করতে তিন দফা চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত সেই টাকা ছাড় না করায় তাদের যাত্রায় অনিশ্চয়তায় তৈরি হয়েছে।

[৪] ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, এই ব্যাংকের গাফিলতির কারণে ৬৬২ জনের হজযাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাংকটি এসব হজযাত্রীর প্লেনের টিকিট কাটার ১৩ কোটি ২৮ লাখ টাকা আটকে রেখেছে। 

[৫] সর্বশেষ ২৬ মে ফের চিঠি দেওয়া হলেও সেই টাকা টাকা ছাড় করেনি ব্যাংকটি। সোমবার ফের সর্বোচ্চ সতর্ক করে চিঠি দিয়ে টাকা ছাড় করতে বলা হয়েছে। অন্যথায় এসব হজ প্রত্যাশীদের যেকোন সমস্যার দায় এ ব্যাংকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

[৬] ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মনজুরুল ইসলামের সই করা চিঠি প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। 

[৭.১] চিঠিতে বলা হয়, আপনার ব্যাংকের নির্ধারিত হিসাব থেকে লিড এজেন্সির ব্যাংক হিসাবে লিয়েন করা ৬৬২ জন হজযাত্রীর বিমান ভাড়ার সর্বমোট ১৩ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৬শ টাকা পাঠানোর জন্য গত ২৭ মে সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু অদ্যাবধি আপনার ব্যাংক থেকে হজযাত্রীর বিমান ভাড়ার জন্য লিয়েন করা সমুদয় অর্থ লিড এজেন্সির ব্যাংক হিসাবে পাঠানো হয়নি। ফলে হজযাত্রীদের নির্ধারিত সময়ে হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে; যা অত্যন্ত উদ্বেগজনক।

[৭.২] সোমবারের মধ্যে এসব লিড এজেন্সির ব্যাংকে পাঠানো অনুরোধ করা হলো। না হয় হজযাত্রীদের হজে গমন বিঘ্ন হলে তার সব দায়দায়িত্ব প্রিমিয়ার ব্যাংকে বহন করতে হবে।

[৯] এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, এই হজযাত্রীদের নিয়ে এজেন্সির জটিলতা ছিল, সেটা সমাধান করা হয়েছে। যেহেতু টাকাটা হজযাত্রীদের, তাই টাকা ব্যাংকের দিতে সমস্যা কোথায়। এখানে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে এ টাকা ছাড় করার জন্য চিঠি দিয়েছে। তারপরও ব্যাংকটি টাকা ছাড় করছে না। সোমবারের মধ্যে টাকা ছাড় না করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[১০] ব্যাংকের এ গাফিলতির কারণে যদি হজযাত্রীদের যাত্রায় বিঘ্ন ঘটে বা যেতে না পারে, তার দায়দায়িত্ব এই ব্যাংককে নিতে হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ