শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৮ জুন, ২০২২, ১২:১৬ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২২, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

পবিত্র কাবা শরীফ

মাজহারুল ইসলাম : সোমবার (২৭ জুন) পর্যন্ত ২৩ দিনে ১১৭টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪২ হাজার একজন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে আরো জানা গেছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন। সৌদি আরবে পৌঁছার পর এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরো দুই হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে সৌদি সরকার। যদিও আগে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়