শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বসে ব্লিংকেন, অস্টিন বাংলাদেশ নিয়ে আলোচনা করবে কেনো: এম. সাখাওয়াত হোসেন

মুসবা তিন্নি: [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এ ধরণের খবর প্রকাশিত হয়েছে দেশের কিছু পত্রিকায়। তবে বাংলাদেশ নিয়ে সেখানে আলোচনা করার কোনো যুক্তি দেখছেন না বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

[৩] আমাদেরসময় ডটকমকে তিনি বলেন, যেহেতেু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই সফরের আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয় হলো ইন্দো-প্যাসিফিককে অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ রাখার বিষয়ে ভারতের সহযোগিতা। সেখানে বাংলাদেশের বিষয় কেনো উঠে আসবে, বিশ্বের যেখানেই যুক্তরাষ্ট্র বৈঠক করবে সেখানেই যদি আমরা ভেবে বসি যে আমাদের দেশকে নিয়ে আলোচনায় বসছে তাহলে তো সমস্যা আমাদের আর কারো না বলেও মন্তব্য করেন তিনি । 

[৪] সাখাওয়াত হোসেন আরও মন্তব্য করেন, বর্তমানে আসন্ন নির্বাচন নিয়ে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সরকারি দলের সাথে বিরোধী দলের সংলাপে বসার যেই বিষয় উঠে আসছে বারবার সেই বিষয়গুলো নিয়ে কেনো দিল্লিতে আলোচনা হবে বাংলাদেশই তো আছে আলোচনা করার জন্য। কাজেই এ সমস্ত অহেতুক ভাবনা রেখে এগিয়ে যাওয়া সম্ভব না এগুলো বাদ দিতে হবে এবং দেশের পত্রিকাগুলোকে আরও সতর্কতার সাথে সঠিক সংবাদের ভিত্তিতেই লেখালিখি করতে হবে।

এমটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়