শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়ে না দিলে স্কুলে যাব না’ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হবু বর-কনের আংটিবদল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সমাজমাধ্যমে লোকেরা তাদের বিয়ে নিয়ে কী বলছে, তা নিয়ে ভাবতে নারাজ দু’জনে। সংবাদমাধ্যমকে তাদের স্পষ্ট কথা, বাগ্‌দানের পরেও তারা নিয়ম করে স্কুলে যাবে। সূত্র:  ঢাকাপ্রকাশ

বরের বয়স ১৩ বছর, সে সপ্তম শ্রেণির ছাত্র। ১২ বছরের কনে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পাকিস্তানের বাসিন্দা এই বর-কনের বিয়ের খবরে এখন সরগরম সমাজমাধ্যম। এত কম বয়সে কী ভাবে বিয়ে করছে দু’জনে? এই বিয়ে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকরা।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হবু বর-কনের আংটিবদল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সমাজমাধ্যমে লোকেরা তাদের বিয়ে নিয়ে কী বলছে, তা নিয়ে ভাবতে নারাজ দু’জনে। সংবাদমাধ্যমকে তাদের স্পষ্ট কথা, বাগ্‌দানের পরেও তারা নিয়ম করে স্কুলে যাবে। দু’জনের জন্যই পড়াশোনা শেষ করা সবচেয়ে বেশি জরুরি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, পরিবারের লোকেদের উপস্থিতিতেই বাগ্‌দান সেরেছে দু’জনে। বর-কনের মায়েরাও তাঁদের ছেলেমেয়ের আংটিবদল হতে দেখে বেশ খুশি। কী কারণে এত অল্প বয়সে বিয়ে করছে দু’জনে? পরিবারের লোকজনের মতে, ছেলেটি মেয়েটিকে বেশ কিছু দিন ধরেই পছন্দ করে। সে বাবাকে বলে, তার বিয়ে না দিলে সে আর স্কুলে যাবে না। আদুরে ছেলের কথা ফেলতে পারেননি ছেলেটির বাবা। ধুমধাম করে বাগ্‌দানের অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। তবে এখনই ছেলের বিয়ে দেবেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

মেয়ের মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মেয়ের বিয়েতে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘‘আমারও ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল, তাই ওদের বিয়ে নিয়ে আমার কোনও সমস্যা নেই।’’ পরিবারের লোকজনের কাছে হবু বর জানিয়েছে, ভবিষ্যতে তার অনেকগুলি বাচ্চা চাই, বিয়ের পর সে তার বৌকে আইফোন উপহার দেবে।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়