শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিসের রাস্তায় ট্র্যাক্টর

এম খান: [২] সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন ফ্রান্সের কৃষকেরা। বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও তা বাতিল করায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপরে চাপ তৈরি বাড়াতে শুক্রবার প্যারিসের রাস্তায় ট্র্যাক্টর নামালেন কৃষকেরা। 

[৩] আনন্দবাজার জানায়, পরিবেশ নীতি মেনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির বাইরে থেকে সস্তায় কৃষিজ দ্রব্য আমদানির প্রতিবাদে গোটা ইউরোপ জুড়েই সরব কৃষকেরা। আয় বৈষম্য নিয়েও আপত্তি জানান তাঁরা। কৃষকেদের দাবি ছিল, সরকারকে এই সমস্যার সুরাহা করতে হবে।

[৪] কৃষক সংগঠন এফএনএসইএ-র তরফে ড্যামিয়েন গ্রেফিন জানিয়েছেন, কৃষি মেলার আগে সরকারের উপরে চাপ বাড়াতে প্যারিসের রাজপথে ট্র্যাক্টর নামানোর পরিকল্পনা করেন তাঁরা। কৃষিতে সংস্কারের দাবিতে গত মাসেও বিক্ষোভ করেন কৃষকেরা।

[৫] বুধবার ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টাল কৃষকদের ক্ষোভ প্রশমনে পদক্ষেপ করলেও তাতে ক্ষোভ প্রশমন হয়নি। 

[৬] গোটা দেশ তাকিয়ে ছিল ম্যাক্রোঁর দিকে। শুক্রবার বার্ষিক কৃষি মেলা থেকে কী বার্তা দেন প্রেসিডেন্ট, সেই দিকে নজর ছিল সকলের। তবে শেষে বৈঠক বাতিল হওয়ায় রীতিমতো হতাশ কৃষকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়