শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার লক্ষ্য: মেদভেদেভ

সাজ্জাদুল ইসলাম: [২] রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের আরও ভেতরে এগিয়ে যাবে তাদের সেনাবাহিনী। ওডেসা বন্দরনগর নিয়ন্ত্রণে নেওয়ার পর একদিন ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার কথা ঘোষণা করলেন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘণিষ্ঠজন মেদভেদভ। সূত্র: রয়টার্স

[৩] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার বলেন, রুশ সেনারা ইউক্রেনে তাদের সাফল্য বাড়াতে আরও সামনে এগোনোর চেষ্টা চালিয়ে যাবেন। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। তাদের অগ্রাভিযানের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই শহরটি থেকে সেনা সরিয়ে নেয় ইউক্রেন।

[৪] রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কোথায় থামব তা আমি জানি না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সবকিছুকে অত্যন্ত গুরুত্বসহকারে নিতে হবে।’

[৫] মেদভেদেভ আরও বলেন, ‘আমরা কি কিয়েভের নিয়ন্ত্রণ নেব? এর উত্তর হল, হ্যা। এটা সম্ভবত কিয়েভ হতে পারে। এখন না হলেও পরের কোনো এক সময়। এ সংঘাতে কোনো একপর্যায়ে তা হতে পারে।’

এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়