শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৪ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানল আতঙ্ক 

ববি বিশ্বাস: [২] হেরাল্ড সান জানায়, দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার দেশটির ভিক্টোরিয়া রাজ্যে দুই হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন স্টেট ইমার্জেন্সি ইউনিট। বর্তমানে ২৪টি বিমানসহ  সহস্রাধিক অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে।

[৩] অস্ট্রেলীয় গণমাধ্যম হেরাল্ড সান জানায়, বর্তমানে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী বাল্লারাত অঞ্চলের উত্তর-পশ্চিমের ৫০ বর্গ কিমি জায়গায় আগুন জ্বলছে। এমনকি পশ্চিমের এলাকায় ছড়িয়ে পড়া দাবানলও ভয়ঙ্কর রূপ ধারণ করছে।

[৪] এই কারণে শহরের বাসিন্দাদের মেলবোর্ন থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে বাল্লারাতের নিকটবর্তী পূর্বাঞ্চলে সরে যাবার আহ্বান জানানো হয়েছে।

[৫] ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালান জানান, এই অবস্থায় বর্তমানে ২৪টি বিমান এবং ১০০ টিরও বেশি যানবাহনসহ ১০০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও মোতায়েন করা হবে।

[৬] তিনি বিবৃতিতে বলেন, ‘তাৎক্ষণিক ঐ অঞ্চল ত্যাগ করাই বর্তমানে নাগরিকদের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প।’ 

[৭] বর্তমানে ভিক্টোরিয়া রাজ্যের বেশ কয়েকটি জেলায় গরম, শুষ্ক বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনার কারণে চরম দাবানলের জন্য বিপদ সংকেত জারি করা হয়েছে। স্থানীয় সময় বেলা ৩টায় রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

[৮] কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান সংবাদ সম্মেলনে জানান, বাল্লারাতের পশ্চিমে আগুনের কারণে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অবস্থা আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

বিবি/আইকে/এসবি২

  • সর্বশেষ