শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইজারল্যান্ডে ট্রেনযাত্রী পণবন্দীকারী ইরানিকে গুলি করে হত্যা

সাজ্জাদুল ইসলাম: [২] সুইজারল্যান্ডে বৃহস্পতিবার এক ট্রেনের ১৫ জন যাত্রীকে পণবন্দি হিসেবে করেছিল এক ব্যক্তি। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ট্রেনে ঢুকে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।  সূত্র : এসডব্লিউআই

[৩] একটি কুঠার ও ছুরি নিয়ে পণবন্দী হিসেবে আটককারী ব্যক্তি ছিলেন ৩২ বছর বয়সি একজন ইরানি আশ্রয়প্রার্থী। তবে কী উদ্দেশ্যে সে ট্রেনের যাত্রীদের পণবন্দী করেছিল তা জানায়নি পুলিশ। 

[৪] ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ডের ভো জেলার এসার-সু-শভো শহরে এ ঘটনা ঘটে। ভো জেলার মুখপাত্র পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, পণবন্দি করার ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো লক্ষণ দেখা যায়নি।পণবন্দীদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন বলে প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন।

[৫] সুইজারল্যান্ডে পণবন্দী আটকের ঘটনা বিরল। তবে অতীতে ব্যাংক ও ব্যবসা-প্রতিষ্ঠানে কিছু পণবন্দি করার ঘটনা ঘটেছে। ২০২২ সালের জানুয়ারিতে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের পণবন্দি করে ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল। ভল্টে মূল্যবান স্বর্ণালঙ্কার-স্বর্ণখণ্ড ছিল। সম্পাদনা: রাশিদ 

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়