শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:০৫ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহায় ম্যাঁক্রো-শেখ তামিম বৈঠকে গাজা নিয়ে আলোচনা

সাজ্জাদুল ইসলাম: [২] কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাঁক্রো শনিবার গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েল গাজায় সাত দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে দ্বিতীয় দফা প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইতোমধ্যে ২০৭ জন নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

[৩] কাতারের বার্তা সংস্থা কিএনএ জানায়, কাতার সফররত ফরাসী প্রেসিডেন্টকে দোহার লুসাইল প্রাসাদে অভ্যর্থনা জানান আমীর শেখ তামিম। এসময় কাতারের আমীর গাজায় যুদ্ধের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

[৪] এ ছাড়া কাতারের আমীর গাজার অসামরিক লোকদের রক্ষা এবং মানবিক ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেন যে, আন্তর্জাতিক ও জাতিসংঘ প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানের আওতায় দুই রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নিশ্চিত করতে হবে। 

[৫] দুবাইয়ের জলবায়ু সম্মেলন কপ২৮এ যোগদান শেষে এক অনির্ধারিত সফরে ম্যাঁক্রো দোহা যান। 

[৬] গত ৭ অক্টোবর গাজায় প্রথম দফা হামলা শুরু করে ইসরায়েল। টানা তিন সপ্তাহের ওই হামলায় নিহত হন ১৫ হাজার ফিলিস্তিনি। এরআগে হামাস ইসরায়েলে অতির্কিতে বড় ধরণের আক্রমণ চালায়। তাতে ইসরায়েলে ১২০০ নিহত ও ২৪২ জন আহত হন।

এসআই/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়