শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৪১ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় মানবিক বিরতির পক্ষে অর্ধেকের বেশি ইসরায়েলি

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিরতি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন ৫৪ শতাংশ ইসরায়েলি। সাম্প্রতিক এক জনমত জরিপে কথা জানা গেছে। গাজায় ফের ইসরায়েলের দ্বিতীয় দফা অভিযান শুরু করার পর তাৎক্ষণিক এ জনমত জরিপ চালায় ইসরায়েলের থিঙ্কট্যাংক সংস্থা লাজার ইনস্টিটিউট। সূত্র: আনাদোলু

[৩] জরিপে দেখা যায়, হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অব্যাহত দেখতে চান ৫৪ শতাংশ ইসরায়েলি। অন্যদিকে উপত্যকায় হামলার মাধ্যমে জিম্মিদের মুক্তির পক্ষে রয়েছেন ২৫ শতাংশ ইসরায়েলি। বাকি ২১ শতাংশ ইসরায়েলি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। শুক্রবার বিকেলে জরিপের ফলাফল প্রকাশ করে ইসরায়েলি দৈনিক মারিভ।

[৪] গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৪ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল ও হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায়। সেই ইসরায়েলি বিমান ও স্থলবাহিনী গাজায় ২য় দফা প্রচন্ড হামলা শুরু করে যাতে নিহত হয়েছেন ১৮৪ জন ফিলিস্তিনি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার অন্তত ১০০টি স্থানে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

[৫]গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাস নৃশংস হামলা চালিয়ে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকাকে। এতে নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

এসআই/এইচএ

  • সর্বশেষ