শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫২ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী: বাইডেন

এম খান: [২] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অভিযোগ করে বলেছেন, দেশটি চাইলে সংঘাতের অবসান করতে পারে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে অধিবেশনের উদ্বোধনী দিনে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনসহ চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। সূত্র: আল জাজিরা, বাংলা ট্রিবিউন

[৩] ভাষণে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রতি ওয়াশিংটনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় সব মানুষের জন্য একটি আরও সুরক্ষিত, সমৃদ্ধ  ও সমতার ভবিষ্যৎ। আমি আবারও বলছি আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ আপনাদের সঙ্গে বাঁধা।

[৪] জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি হাইতিতে নিরাপত্তা ফিরিয়ে আনতে বহুদেশীয় বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি পশ্চিম  আফ্রিকায় সাম্প্রতিক অভ্যুত্থানগুলোর সমালোচনা করেছেন।

[৫] ইসরায়েলের সঙ্গে আরব  দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার প্রশংসা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ভারত থেকে সৌদি আরব ও ইসরায়েল  হয়ে ইউরোপ পর্যন্ত রেল সংযোগের গুরুত্বও তুলে ধরেছেন।

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়