শিরোনাম
◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প 

মিহিমা আফরোজ: জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দ্য জাপান টাইমস, এএফপি

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে, ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত তিন সপ্তাহ আগে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়