শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষামন্ত্রীও’: ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান

রাশিদুল ইসলাম: ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানান। আরটি/প্রেসটিভি

জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেন। গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।’

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন।

তিনি বলেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কিনা।

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরো বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়