শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডোর ও পেরুতে ভূমিকম্পে নিহত ১৪

সাজ্জাদুল ইসলাম : ইকুয়েডোর ও পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আঘাত হানে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ও ভবনের ক্ষতি হয়েছে। নিহতের মধ্যে ইকুয়েডোরে ১৩ জন নিহত ও পেরুতে ১ জন নিহত হয়েছে। ভূমিকম্পের পর আতংকিত   লোকজন রাস্তায় নেমে আসেন।আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায় যে, ৬.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেরুর দ্বিতীয় বৃহত্তম নগরী গুইয়াকুইলের ৮০ কিলোমিটার দক্ষিণে। শহরটিতে ৩০ লাখের বেশি মানুষ বাস করবে।

তবে উপকুলীয় এলাকা আঘাত হানা এ ভূমিকম্পের কারণে কোন সুনামীর ঘটনা ঘটেনি।
ইকুয়েডোরের প্রেসিডেন্ট গুইলারমো লাসে সাংবাদিকদের বলেন, ভূমিকম্প  লোকদের মধ্যে আতংকের সৃষ্টি করেছে। তার দপ্তর জানায়, বিধ্বস্ত বাড়িঘর ও অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

পেরুর ইকুয়েডোর সীমান্তের কাছে তাদের উত্তরাঞ্চলে ও মধ্য প্রশান্তসাগরীয় এলাকায় ভূমিকম্প অনুভুত হয়। পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা বলেন, বাড়ি পড়ে মাথায় আঘাত পেয়ে চার বছরের একটি মেয়ে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়