শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৭ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইইউ’র উদ্দেশ্যে তুরস্কের পাল্টা ভ্রমণ সতর্কতা

যুক্তরাষ্ট্র ও ইইউ’র উদ্দেশ্যে তুরস্কের পাল্টা ভ্রমণ সতর্কতা

মিহিমা আফরোজ: সম্প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তুরস্কের উপর ভ্রমণ সতর্কতা জারির পর এর প্রতিবাদে শনিবার তুরষ্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাল্টা ভ্রমণ সতর্ক বার্তা ঘোষণা করেছে। রয়টার্স

তুরস্ক সরকার এই সতর্ক বার্তায় ইউরোপের বিভিন্ন দেশে বিপদজনক মাত্রার ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার কথা উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বৃহৎ দেশসমূহ তাদের নাগরিককে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেয়ার বিষয়ে তুরস্কের বিরোধিতা নিয়ে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ এ ভ্রমণ সতর্কতা জারি করে। সম্প্রতি স্টকহোম ও কোপেনহেগেনে তুরস্ক দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় ভীষণ ক্ষুব্ধ আঙ্কারা।

যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ ও সম্প্রতি বিদেশিদের ওপর মৌখিক ও শারীরিক হামলার ঘটনারও উল্লেখ করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে ফিনল্যান্ড ও সুইডেন দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষ অবস্থান ছেড়ে ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে। কিন্তু ন্যাটোতে যোগ দিতে ৩০ সদস্যের সকলের অনুমোদন লাগবে। তুরস্ক ও হাঙ্গেরি একমাত্র সদস্য যারা পার্লামেন্টে ভোটের মাধ্যমে এ দুইটি আবেদন অনুমোদন করেনি। হাঙ্গেরি আগামী মাসে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির আগামী ১৪ মে এর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ভিত্তিকে শক্তিশালী করার চেষ্টা করছেন। সম্পাদনা : রাশিদ 

এমআইএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়