শিরোনাম
◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন ক্যান্সার আক্রান্ত পুতিন

ভ্লাদিমির পুতিন

মিহিমা আফরোজ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারের প্রভাবে শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে নিজ বাসভবনের সিঁড়ি থেকে গড়িয়ে পড়েন। ডেইলি মেইল

ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই পুতিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।  গত বুধবার টেলিগ্রামের মাধ্যমে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুতিনের নিরাপত্তারক্ষীরা। তারা জানান, পুতিন সিঁড়ির প্রায় পাঁচটি ধাপ নিচে পড়ে যান এবং গড়িয়ে পড়তে থাকেন। ঘটনাটি পুতিনের দেহরক্ষীদের সামনেই ঘটেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা গণমাধ্যমগুলো পুতিনের নানা রোগের কথা প্রচার করছে। পুতিন ক্যান্সারসহ আরও অনেক কঠিন রোগে আক্রান্ত বলে শীর্ষ গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে। গ্যাস্ট্রোইনটেস্টিনালের ক্যান্সারে ভুগছেন পুতিন। হজম প্রক্রিয়া নিয়েও গুরুতর অসুস্থতা রয়েছে তার। রাশিয়া এমন রিপোর্টের পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি কখনও। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার খবর প্রচারের পরেও প্রকাশ্যে এসেছেন পুতিন। 

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো পুতিনের নতুন ভিডিও প্রকাশিত হলেই তা বিশ্লেষণ করে তার অসুস্থতার দাবি তুলেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক আলোচনার সময় তার হাত কাপতে দেখা গেছে। সেসময় পুতিন পারকিনসনে আক্রান্ত বলে খবর প্রচারিত হয়েছিল। এছাড়া তার বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্তের খবরও শোনা গেছে গত নয় মাসে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়