শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০২:০১ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন

রাশিদুল ইসলাম: কাতারের কাছে এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জো বাইডেন প্রশাসন। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে এই মূল্যের আনম্যানড এরিয়াল ভেইকল বা ড্রোন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এই অনুমোদনের বিষয়টি ঘোষণা করা হয়। এই চুক্তির অধীনে ১০টি আধুনিক ড্রোন পাবে কাতার। এছাড়া ২০০ ড্রোন ইনটার্সেপ্টরও পাচ্ছে দেশটি। আরটি

২০২০ সালে কাতার প্রথম এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে আবেদন জানায়। দোহার সঙ্গে ওয়াশিংটনের ভাল সম্পর্ক থাকলেও বিষয়টি অনুমোদনে দেরি করছিল মার্কিন কর্মকর্তারা। এনবিসি নিউজে গত বছর প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, কাতারকে অত্যাধুনিক ড্রোন দিনে প্রতিবেশি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নারাজ হতে পারে এমন আশঙ্কা থেকেই মূলত বিলম্ব করছিল যুক্তরাষ্ট্র। 

তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সৌদির সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব দেখা গেছে যুক্তরাষ্ট্রের। সৌদি আরব তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট বাইডেন ‘পরিণতির’ হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর তেমন কোনো বিবাদ দেখা না গেলেও পরিস্থিতি এখনও ঘোলাটে হয়ে আছে। এমন সময়েই কাতারকে ড্রোন দেয়ার বিষয়টি অনুমোদন দিলেন বাইডেন।

এই ড্রোন কাতারকে তার বিস্তর গ্যাস ক্ষেত্র এবং গ্যাস অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে। যে কোনো সন্ত্রাসী আক্রমণ থেকে দেশটিকে বাঁচাতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়