শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:০৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকায় বিদ্যুতের তারে পড়লো বিমান, বিদ্যুতহীন ১ লাখ মানুষ

বিদ্যুৎ সংযোগ

মিহিমা আফরোজ: আমেরিকার মেরিল্যান্ডের মন্টেগোমেরিতে বিদ্যুতের তারের উপর আছঁড়ে পড়ে ছোট একটি বিমান। এর ফলে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থার স্বীকার শহরের প্রায় ১ লাখ মানুষ। সিএনএন

বিমানে ছিলেন পাইলটসহ দুইজন আরোহী। জানা গেছে, তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাগরিকদেরকে এই দুর্ঘটনাগ্রস্ত এলাকিটি এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার। প্রত্যক্ষদর্শীরা বলেছে, বিমানটি প্রায় ১০ তলা উপর থেকে আছঁড়ে পড়েছিল।

তবে এখন পর্যন্ত এ ঘটনার সঠিক তথ্য জানা যায়নি। স্থানীয় পুলিশরা জানিয়েছে, বিদ্যুতের খুঁটি থেকে বিমানটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সরবারাহ আবার সচল করা হবে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/এএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়