শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধাসামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু

ভারতে সহকর্মীর গুলিতে আধাসামরিক বাহিনীর ২ জওয়ানের মৃত্যু

আধাসামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু

মাজহারুল ইসলাম: ভারতের গুজরাটে সহকর্মীর গুলিতে থোইবা সিং ও জিতেন্দ্র সিং নামের আধাসামরিক বাহিনীর দুই জওয়ানের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কনস্টেবল চোরাজিৎ ও রোহিকানা।  তাঁদেরকে জামানগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পোরবন্দরের কাছে অবস্থিত একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে। এনডিটিভি

পুলিশ জানিয়েছে, পোরবন্দরের কাছে ভোটের দায়িত্ব পালনের জন্য মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। ঘাতক জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিং। তিনি নিজের কাছে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে।

পোরবন্দরের কালেক্টর ও ওই জেলার নির্বাচনী কর্মকর্তা এএম শর্মা জানিয়েছেন, নিহত ও আহত জওয়ানেরা মনিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের (আইআরবি) সদস্য। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পোরবন্দরে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। পরবর্তী পর্যায়ের ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটের ফলাফল জানা যাবে ডিসেম্বরের ৮ তারিখ।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়