শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:১৭ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ক্রিমস্কে এলোপাতাড়ি গুলি, বন্দুকধারীসহ নিহত ৪

দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহর

মাজহারুল ইসলাম: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত এবং একজন গুরুতর হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। হামলার ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। এপি ও রয়টার্স

স্থানীয় পুলিশের বরাতে বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন জনকে হত্যার পর বন্দুকধারী নিজেও বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে। বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় এলোপাতাড়ি গুলি ছুড়ছেন এক বন্দুকধারীর। এ সময় পথে শুয়ে পড়া আরো এক জনের কাছ গিয়ে গুলি করছেন ওই বন্দুকধারী। তবে তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম। 

প্রসঙ্গত:, রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের কাছে ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেন থেকে এটি রুশ ভূখণ্ডের সঙ্গে জোর করে দখল করে নেয় মস্কো।

  • সর্বশেষ