শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লে. জে. আসিম মুনীর

লে. জে. আসিম মুনীর

ইমরুল শাহেদ: প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে লে. জে. আসিম মুনীরের নাম ঘোষণা করেছেন। আল-জাজিরা

দক্ষিণ এশিয়ার এ দেশটির সেনাপ্রধান নিয়োগ নিয়ে সপ্তাহব্যাপী জল্পনা-কল্পনার পর বৃহস্পতিবার তার অবসান হয়েছে। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে এই নিয়োগের কথা জানান দেন। 

পাকিস্তান স্বাধীনতার ৭৫ বছরে পদার্পণ করেছে। তার অর্ধেক সময়ই দেশটি শাসন করেছে সেনাবাহিনী। আওরঙ্গজেব টুইটে জানিয়েছেন, জয়েন্টস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হলেন লে. জে. শাহির সামশাদ মীর্জা। 

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়তি ছয় বছরের মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক করেন এবং মনোনয়ন পাওয়া ছয়জনের মধ্যে অসিম মুনীরকেই বেছে নেন। 

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, প্রেসিডেন্ট আলভির কাছে দুটি নাম পাঠানো হয়েছে। তিনিই পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি। প্রেসিডেন্ট আরিফ আলভী হলেন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির। এই দলের প্রধান হলেন ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যানের অফিসিয়াল আইডিতে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সংক্ষিপ্ত আসুক, আমি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট দেশের সংবিধান ও আইন অনুসারেই বিষয়টি বিবেচনা করব।’

তিনি বুধবার এক বিবৃতিতে বলেছিলেন, প্রেসিডেন্ট আলভি সংক্ষিপ্ত সার পাওয়ার অবশ্যই তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন, কাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেবেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়