শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে মহামারি শুরুর পর এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

রাশিদুল ইসলাম: চীনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের করোনা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে এবং আইসোলেশনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সিএনএন

চীনে বুধবার রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা প্রায় তিন বছর আগে দেশটিতে মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ। চীনে ৩১ হাজার ৪৪৪ জন কোভিড রোগী শনাক্ত হওয়ার এ হিসেবে দেশটির বাইরে থেকে আসা রোগীদের ধরা হয়নি। শনাক্ত হওয়া রোগীদের ৩ হাজার ৯২৭ জনের উপসর্গ আছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। রোগী শনাক্তের এই সংখ্যা গত ১৩ এপ্রিলের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৩১৭ জন। 

বুধবার একজনের মৃত্যুতে চীনে করোনায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। একদিন নাগাদ চীনের মূল ভূখণ্ডে ২ লাখ ৯৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হলো যাদের উপসর্গ আছে। স্থানীয় প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, বেইজিংয়ে স্থানীয়ভাবে একই দিন সংক্রমিত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে যাদের উপসর্গ আছে। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৯ জন। আগের দিন উপসর্গসহ ৩৮৮ জন আর উপসর্গহীন ১ হাজার ৯৮ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

চীনের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাইতে উপসর্গ আছে এমন নয়জন রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। আগের দিন যথাক্রমে এ ধরনের রোগী শনাক্ত হয়েছিলেন ১৫ ও ৫৩ জন। 

  • সর্বশেষ