শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানালেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

রাশিদুল ইসলাম: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ রুশ সেনাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। এ প্রস্তাবে সাড়া দিয়ে রুশ সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন সুরক্ষিত রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি। শুক্রবার রুশ সেনাদের উদ্দেশে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ একটি ভিডিও বক্তব্য দেন। রুশ ভাষায় দেওয়া সে বক্তব্যে রেজনিকভ বলেন, ‘রাশিয়াকে ট্র্যাজেডি থেকে এবং রুশ সেনাবাহিনীকে অপমানের হাত থেকে আপনারা এখনো বাঁচাতে পারেন।’ আরটি 

রুশ সেনাদের জীবনের সুরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘যারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ থেকে সরে আসবেন, তাদের সবাইকে আমরা জীবনের সুরক্ষা ও নিরাপত্তা দেব। তারা ন্যায়বিচার পাবেন এবং যারা অপরাধমূলক কাজের নির্দেশদাতা, অবশ্যই আমরা তাদের বিচারের মুখোমুখি করব।’ 

ক্রেমলিন নিজ দেশের সেনাদের ধোঁকা দিচ্ছে ও বিশ্বাসঘাতকতা করছে উল্লেখ করে রেজনিকভ বলেন, ‘এটা তাদের জন্য বলাটা খুব সহজ যে আপনারা ছায়া ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মারা গেলে তা হবে বীরের মৃত্যুবরণ। এ কথা সত্য যে ন্যাটোভুক্ত দেশগুলো আমাদের অস্ত্র দিচ্ছে। তবে এসব অস্ত্র দিয়ে আপনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনারাই লড়াই করছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়