শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে আমেরিকার ডিভি লটারির আবেদন শুরু

আমেরিকার ডিভি

নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে লটারির মাধ্যমে আমেরিকা অভিবাসন প্রত্যাশীদের ভিসার আবেদন। আমেরিকার ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের অধীনে বিশ্বের সবচেয়ে উন্নত এই দেশটিতে অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিরা বুধবার (৫ অক্টোবর) থেকে অনলাইনে আবেদন করতে পারবে। মঙ্গলবার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। অবশ্য বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের বাসিন্দারা ডিভি লটারিতে আবেদনের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সাধারণত ‘গ্রিন কার্ড’ নামে পরিচিত ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামটিতে আবেদন শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে এবং আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে ক্লিক করুন। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৯টি দেশের নাগরিকরা এই আবেদনের সুযোগ পাবেন না। ২০১৩ সাল থেকে বাংলাদেশিরা আর আমেরিকান ডিভি লটারির জন্য আবেদন করতে পারছেন না। ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড তথা বৈধভাবে থাকার জন্য ডিভি লটারির আওতায় ছিল বাংলাদেশ।

অতীতের রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি লোক এখন পর্যন্ত ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। মূলত অধিক সংখ্যায় অভিবাসী হওয়ার কারণেই বাংলাদেশ থেকে আপাতত ডিভি লটারিতে আবেদনের সুযোগ রাখা হচ্ছে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য তারা কোনো কাগজের আবদনপত্রে আবেদনের অনুমতি দেবে না। যুক্তরাষ্ট্রে অধিবাসীদের বৈচিত্র তুলে ধরার প্রয়াসে কংগ্রেস বিশ্বব্যাপী অভিবাসীদের জন্য প্রতি বছর ৫০ হাজারেরও বেশি গ্রীন কার্ড অনুমোদন করে থাকে। এএস

  • সর্বশেষ