শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:২২ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

তিন বিজ্ঞানী

আলামিন শিবলী : রসায়নে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন রসায়ন বিজ্ঞানী। তারা হলেন, ক্যারোলিন আর বেরতোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস। বুধবার (৫ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে। ‘দি নোবেল প্রাইজ’ কমিটির টুইটার থেকে এ তথ্য জানা যায়।

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

নোবেল ফাউন্ডেশন জানায় , রসায়নে ১৯০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১১৩টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। রসায়নে নোবেল পুরস্কার ২৫ বার পেয়েছেন দুজন করে বিজয়ী। এখন পর্যন্ত ৭ জন নারী রসায়নের নোবেল পেয়েছেন। তবে রসায়নে একমাত্র বিজ্ঞানী হিসেবে ১৯৫৮ এবং ১৯৮০ সালে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেডরিক স্যাঙ্গার।

এর আগে, গত সোমবার বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

দি নোবেল প্রাইজ কমিটির টুইটার দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়