শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১১:৪১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার চেয়ে আট গুণ ক্ষতির মুখে পড়বে ইউক্রেনের অর্থনীতি: বিশ্ব ব্যাংক

রাশিদুল ইসলাম: বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, রাশিয়ার সাথে চলমান সংঘাতের কারণে ইউক্রেন অর্থনৈতিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব ব্যাংক বলছে, চলতি বছরের প্রথম দিকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়ার জিডিপি শতকরা ৪.৫ ভাগ কমে গেছে। কিন্তু চলমান সংঘাতের কারণে ইউক্রেনের জিডিপি এর চেয়ে আট গুণ অর্থাৎ শতকরা ৩৫ ভাগ কমে যাবে। পারসটুডে

বিশ্ব ব্যাংক বলছে, চলমান এই সংঘাতের কারণে ইউক্রেনের উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দেশটিকে একপ্রকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে। রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে তাতে সংঘাত শুধু দীর্ঘস্থায়ী হবে বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না।

বিশ্বব্যাংকের হিসাব অনুসারে রাশিয়ার সাথে সংঘাতে এ পর্যন্ত ইউক্রেনের আর্থিক ক্ষতির পরিমাণ ৩৪৯ বিলিয়ন ডলার। রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ানোর আগেই ইউক্রেন ছিল পূর্ব ইউরোপের সবচেয়ে গরিব দেশ। এ অবস্থায় ইউক্রেনকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেন ইউরোপ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বিজার্ডে।

  • সর্বশেষ