শিরোনাম
◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল রপ্তানিতে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা

ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইমরুল শাহেদ: ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পার্সটুডে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করতে সহযোগিতা করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কোম্পানি ইরানের রপ্তানিকৃত তেলের উৎস গোপন রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিশ্বব্যাপী নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা দানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানিতে সহযোগিতা করার জন্য চীন-ভিত্তিক দু’টি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

  • সর্বশেষ