শিরোনাম
◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল রপ্তানিতে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা

ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইমরুল শাহেদ: ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পার্সটুডে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করতে সহযোগিতা করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কোম্পানি ইরানের রপ্তানিকৃত তেলের উৎস গোপন রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিশ্বব্যাপী নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা দানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানিতে সহযোগিতা করার জন্য চীন-ভিত্তিক দু’টি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

  • সর্বশেষ