শিরোনাম
◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে না দেওয়াই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ৪০ কোটি টাকা না দিলে দলে থাকবেন না! আইপিএলের তারকাদের অবিশ্বাস্য দাবি ◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী ◈ ঢাকায় এক রাতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বৈশাখী পরিবহনের বাসে আগুন ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলেই ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস ◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়? 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা ইরানের, নিহত ৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিশ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড। হামলায় ইরাকে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী ছিলেন। ঢাকা পোস্ট

বৃহস্পতিবারের সকালের দিকে প্রদেশের এরবিল ও সুলাইমানিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের কুর্দিশ প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজানশি।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বারাজানশি।

ইরাকের কুর্দি প্রদেশের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রদেশের ১০টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রেভোলুশনারি গার্ড।

কুর্দিস্তান বেশ কিছু অংশ ইরান ও বাকি অংশ সীমান্তবর্তী ইরাকে পড়েছে। তবে এই অঞ্চলটি বরাবরই স্বাধীনতাকামী এবং ইরান ও ইরাকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি চায়। কোমালা নামের একটি রাজনৈতিক গোষ্ঠী সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

সম্প্রতি পুলিশ হেফাজতে নির্যাতনের ফলে নিহত তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। সেই বিক্ষোভে ইরাকের কুর্দিশ অঞ্চল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর।

তাদের এই অভিযোগের পক্ষে শাসকগোষ্ঠীর যুক্তি— মাশা আমিনি একজন কুর্দি এবং তার আত্মীয় স্বজনরা কুর্দিস্তানের স্বাধীনতাকামী দল কোমালার নেতৃত্বে রয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশের বিক্ষোভ দমন করতেই ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ