শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:০১ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা ইরানের, নিহত ৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিশ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড। হামলায় ইরাকে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী ছিলেন। ঢাকা পোস্ট

বৃহস্পতিবারের সকালের দিকে প্রদেশের এরবিল ও সুলাইমানিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের কুর্দিশ প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজানশি।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বারাজানশি।

ইরাকের কুর্দি প্রদেশের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রদেশের ১০টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রেভোলুশনারি গার্ড।

কুর্দিস্তান বেশ কিছু অংশ ইরান ও বাকি অংশ সীমান্তবর্তী ইরাকে পড়েছে। তবে এই অঞ্চলটি বরাবরই স্বাধীনতাকামী এবং ইরান ও ইরাকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি চায়। কোমালা নামের একটি রাজনৈতিক গোষ্ঠী সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

সম্প্রতি পুলিশ হেফাজতে নির্যাতনের ফলে নিহত তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। সেই বিক্ষোভে ইরাকের কুর্দিশ অঞ্চল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর।

তাদের এই অভিযোগের পক্ষে শাসকগোষ্ঠীর যুক্তি— মাশা আমিনি একজন কুর্দি এবং তার আত্মীয় স্বজনরা কুর্দিস্তানের স্বাধীনতাকামী দল কোমালার নেতৃত্বে রয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশের বিক্ষোভ দমন করতেই ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ