আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা দিতে ওয়াশিংটনের অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-র বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি মঙ্গলবার এক বার্তায় লিখেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের কোনো দেশের জন্যই নিরাপত্তা বয়ে আনতে পারেনি।
পশ্চিম এশিয়ার নিরাপত্তা অবশ্যই এই অঞ্চলের অভ্যন্তর থেকেই নিশ্চিত হতে হবে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ করতে হবে।
<