শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত ৬ জন

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।  এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, বুধবার (১৩ মে)  সকাল থেকে শুরু হওয়া এই হামলা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ, পোল্যান্ড সীমান্তের কাছের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ এবং কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসাসহ আরও কয়েকটি এলাকা।

তিনি বলেন, আমাদের সেনারা ইউক্রেনকে রক্ষা করছে, কিন্তু রাশিয়ার স্পষ্ট লক্ষ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে অকার্যকর করে দেওয়া।’

তিনি সতর্ক করে আরও বলেন, ‘ড্রোন হামলার পর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও হতে পারে।‘

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন জানান, বিলোজেরকা শহরে একটি বাসে রুশ ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে আরেকটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানান গভর্নর ওলেক্সান্দর কোভাল। 

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে কর্তৃপক্ষ জানিয়েছে, জোলোচিভ শহরের কাছে একটি কমিউনিটিতে রুশ বাহিনীর ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন হামলায় ৬০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। পুলিশ জানায়, হামলায় দুটি বাড়ি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও দক্ষিণের, ইভান ফেদরভ জানান, জাপোরিঝিয়াঅঞ্চলের একটি কৃষি প্রতিষ্ঠানে হামলায় ৭৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফেদরভ টেলিগ্রামে লিখেছেন,  ‘রুশ বাহিনী একটি কৃষি প্রতিষ্ঠানের এলাকায় গাইডেড এয়ার বোমা দিয়ে হামলা চালায়। বিস্ফোরণের অভিঘাত ও ধ্বংসাবশেষে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।‘

তথ্যসূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়