শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ পরিবারের সদস্য সেজে ২১ মিলিয়ন ডলার জালিয়াতি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে মধ্যপ্রাচ্যের রাজপরিবারের সদস্য সেজে প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের প্রতারণার অভিযোগে দুই ভাইকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই ভাই জুবায়ের আল জুবায়ের ও মুজ্জাম্মিল আল জুবায়েরকে যথাক্রমে ২৪ বছর ও ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।

মঙ্গলবার (৫ মে) মামলার রায়ে মার্কিন জেলা বিচারক ডোনাল্ড নুজেন্ট বলেন, ‘তোমরা বিপুল অর্থ আত্মসাৎ করেছ, মানুষকে প্রতারিত করেছ এবং ইস্ট ক্লিভল্যান্ড শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছ।’

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিলাসবহুল জীবনযাপনের ভান তৈরি করতে রোলস-রয়েসে ঘোরাফেরা এবং ব্যক্তিগত বিমানে ভ্রমণের মতো কৌশল ব্যবহার করতেন।

এই প্রতারণা চক্রে সহায়তার অভিযোগে ইস্ট ক্লিভল্যান্ডের মেয়রের সাবেক প্রধান সহকারী মাইকেল স্মেডলিকেও ৮ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তারা ভুয়া পরিচয় ও প্রভাবশালী সংযোগের গল্প তৈরি করে প্রতারণা চালাতেন। এর মধ্যে একজন নিজেকে সংযুক্ত আরব আমিরাতের এক রাজকুমারীর স্বামী বলে দাবি করতেন, আরেকজন নিজেকে হেজ ফান্ড ম্যানেজার হিসেবে পরিচয় দিতেন।

তাদের অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে, তারা এক চীনা বিনিয়োগকারীকে টার্গেট করেন। মিথ্যা পরিচয় ব্যবহার করে তাকে একটি শিল্প কমপ্লেক্সের মালিকানা এবং সেখানে ক্রিপ্টো ব্যবসা শুরু করতে সাহায্যের আশ্বাস দেন। ওই বিনিয়োগকারী সে ফাঁদে পড়ে ১ কোটি ৮০ লাখ ডলার খোয়ান। এছাড়া জুবায়েরের সাবেক আমিরাতি প্রেমিকার কাছ থেকেও ৭ লাখ ৩৭ হাজার ডলার আত্মসাৎ করেন তারা।

আদালত সূত্র আরও জানায়, দুই সপ্তাহব্যাপী বিচার শেষে ফেডারেল জুরির রায়ে তিনজনকেই ফেডারেল তহবিল প্রাপ্ত কর্মসূচিতে ঘুষ প্রদান, অর্থ হাতিয়ে নেওয়াসহ যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

এছাড়াও ভাইদেরকে একাধিকবার ওয়্যার ফ্রড, অর্থ পাচার এবং সরকারি তহবিল চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সে সঙ্গে জুবায়েরকে ইচ্ছাকৃতভাবে ট্যাক্স রিটার্ন দাখিল না করার দায়ে পৃথকভাবে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়