শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০১:৪৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তির প্রদর্শনী ও যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে এর আগেও সরাসরি অবস্থান নিয়েছিলেন ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম মার্কিন পোপ লিও। তিনি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নির্বিচার অত্যাচারকে ‘অগ্রহণযোগ্য’ বলেও অভিহিত করেছিলেন। ‘যুদ্ধের খাদের কিনারা থেকে সরে এসে শান্তির স্বার্থে একটি ন্যায্য নিষ্পত্তির জন্য আলোচনার আহ্বানও জানিয়েছিলেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের বিষয়ে এখনও আগে অবস্থানে কঠোর রয়েছেন তিনি। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক সান্ধ্য প্রার্থনা সভায় পোপ লিও বলেছেন, আত্মসম্মান ও অর্থের পূজা যথেষ্ট হয়েছে! । “শক্তির এই প্রদর্শনী আর নয়! যুদ্ধ আর নয়!”

পোপ যদিও তার প্রার্থনায় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ করেননি। তবে তার বার্তাটি ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের উদ্দেশেই করা হয়েছে বলে অনেকে মনে করেন। যারা মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের বড়াই করে ধর্মীয় যুক্তিতে এ যুদ্ধকে সমর্থন করেছেন। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়