শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফি-খাবার থাকলেও খবর নেই: যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সাংবাদিকদের হতাশা

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা। ইসলামাবাদের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত উচ্চপদস্থ এই বৈঠককে কেন্দ্র করে একটি মিডিয়া হাবে পরিণত হয়েছে পাকিস্তান। ফলে সেখানে শতাধিক সাংবাদিক অবস্থান করলেও মূল আলোচনা কেন্দ্র থেকে তারা কার্যত বিচ্ছিন্নই রয়ে গেছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উন্নতমানের কফি, উচ্চগতির ইন্টারনেট ও আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা থাকলেও মূল আলোচনা কেন্দ্র হচ্ছে প্রায় আধা কিলোমিটার দূরে—যা সাংবাদিকদের নাগালের বাইরে।

সেখানে বিরিয়ানি, কাবাব ও গুলাব জামুনের পাশাপাশি পরিবেশন করা হচ্ছে ব্রাজিল ও ইথিওপিয়ার কফি বিন দিয়ে তৈরি বিশেষ কফি। এ ছাড়া হলের বাইরে ছোট মঞ্চে সংগীতশিল্পীরা লোকসংগীত পরিবেশন করলেও বিরক্তি কাটাতে পারছেন না সাংবাদিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, ‘আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি।’ 

আরেকজনের বলেন, ‘এখানে করার মতো তেমন কিছুই নেই।

তবে হলের ভেতর স্টলের দায়িত্বে থাকা একজন বলেন, ‘শুধু আজকের জন্যই আমরা এখানে ব্র্যান্ডিং করেছি।’

আলোচনা শুরুর হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আর যদিও তথ্য আসে, তা সরাসরি মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে নয় বরং হোয়াটসঅ্যাপে পাঠানো প্রেস বিবৃতির মাধ্যমেই পৌঁছানো হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়