শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জরুরি সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতার মাঝেই এবার হামলার শিকার হলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার (২৫ মার্চ) বিমানবন্দরের ভেতরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন দিয়ে আঘাত করা হলে মুহূর্তেই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’-কে জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ড্রোনের আঘাতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।

হামলার পরপরই বিমানবন্দর এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আল-রাজি আরও জানান, কর্তৃপক্ষ দ্রুততম সময়ে জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কোথা থেকে ড্রোনটি এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়